ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সশস্ত্র বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি টাইমসের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (৩ জুলাই) ইসলামাবাদে ধর্মীয় পণ্ডিতদের সঙ্গে এক বৈঠকে নকভি পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে গর্বের সঙ্গে বলেন, ‘এই যুদ্ধবিরতির পেছনেও একটি ইউনিফর্ম রয়েছে।’
নকভি জোর দিয়ে বলেন, পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক ভূমিকার জন্য গর্ব করা উচিত।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সফলভাবে আত্মরক্ষা করেছে।
তিনি উল্লেখ করেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে, অন্যদিকে পাকিস্তান নির্ভুলতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে, বেসামরিক হতাহত এড়িয়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের একটি ক্ষেপণাস্ত্র ভারতীয় তেল ডিপোতে আঘাত করেছে, তবুও বেসামরিক জীবন রক্ষা পেয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?