ইরানের ঘনিষ্ঠ প্রতিরোধপন্থী সাইবার ইউনিট ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ সাম্প্রতিক হামলায় ইসরায়েলের অত্যন্ত গোপনীয় সামরিক প্রযুক্তি ফাঁস করেছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার হামলার ফলে ইসরায়েল বহুদিন ধরে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ প্রযুক্তির দখলদারিত্ব হারিয়েছে।
সাইবার সাপোর্ট ফ্রন্ট দুটি প্রধান সামরিক পণ্যের গোপন নথি প্রকাশ করেছে। প্রথমটি হলো হ্যাটোরিক্স (HattoriX), যা স্থলভিত্তিক গোয়েন্দা ও লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয় এবং দূরপাল্লার হামলায় সহায়তা করে। দ্বিতীয়টি হলো স্পাইক-এলআর ২ (SPIKE-LR2), পঞ্চম প্রজন্মের স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা স্থল, নৌ ও আকাশভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য।
উভয় প্রযুক্তিই সিআর কাস্টিং/এক্সাক্ট নামের একটি ইসরায়েলি সামরিক-শিল্প প্রতিষ্ঠানের তৈরি, যা রাফায়েল ও এলবিট সিস্টেমসের জন্য সরবরাহ করে থাকে।
প্রতিরোধপন্থী গোষ্ঠী দাবি করেছে, তারা সিআর কাস্টিং/এক্সাক্ট-এর শিল্প অবকাঠামোয় প্রবেশ করে পূর্ণমাত্রার ডেটা ভেঙে বের করেছে। এই হামলা ইসরায়েলের সামরিক-শিল্প কমপ্লেক্স ভেঙে ফেলার বৃহৎ কৌশলগত অভিযানের অংশ বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই সাইবার ইউনিট বেন সিমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ ও রাফায়েলের সিস্টেমে হামলা চালিয়ে কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ফাঁস হওয়া তথ্য ইতোমধ্যেই প্রতিরোধ আন্দোলনের ক্ষেপণাস্ত্র ইউনিটের হাতে পৌঁছে গেছে বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা ইসরায়েলের সামরিক প্রযুক্তি সরবরাহ নেটওয়ার্কের দুর্বলতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার আশঙ্কা রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?