মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের আগ্রাসন থামাতে সারা বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি বলেন, “এখনই সময় পুরো বিশ্ব এক হয়ে ইসরায়েলের এই দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের অবসান ঘটায়।”
মঙ্গলবার (২৪ জুন) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
টেলিফোনে আলাপকালে কাতারের আমির ইরানের প্রেসিডেন্টের কাছে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কাতার সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতি মেনে চলে। তাই ইরান থেকে এমন শত্রুতাপূর্ণ আচরণ তারা প্রত্যাশা করেননি।
শেখ মোহাম্মদ জানান, কাতারের আমির সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়ে আলোচনার কথাও বলেছেন। একইসঙ্গে তিনি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান, যাতে বিষয়টি অতীতের ঘটনায় পরিণত হয়।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, এই উত্তেজনার মূল কারণ গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং যুদ্ধংদেহী মনোভাব। তিনি সতর্ক করেন, এই পরিস্থিতি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা বন্ধ করতে কাতার আন্তরিকভাবে চেষ্টা করছে।
বিশ্লেষকরা মনে করছেন, কাতারের এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় হতে উদ্বুদ্ধ করবে। কাতার কূটনৈতিক সমাধানেই আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন তারা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?