ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিশ্চিত করেছে এই তথ্য। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন শহরে বাজতে শুরু করেছে সাইরেন, জারি করা হয়েছে বিমান হামলার সতর্কতা—এমন তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরানি হামলার পর বেইরশেভা, তেল আবিব ও জেরুজালেমে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গত সপ্তাহ থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। ১৩ জুন ইসরায়েল গোপনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক প্রাণ হারান।
জবাবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে পাল্টা অভিযান শুরু করে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?