ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শুরুতে কেউ বেঁচে নেই বলে মনে করা হলেও ঘণ্টাখানেকের মধ্যেই সেই ধারণাকে ভুল প্রমাণ করে এক অলৌকিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন আরোহী জীবিত আছেন বলে আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে।
যাত্রীটি বিমানের ১১-এ নম্বর আসনে ছিলেন। তাকে দুর্ঘটনাস্থলে সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্ট পরে হাঁটতে দেখা যায়।
এ সময় তার কাপড়ে ধোঁয়ার দাগ ও রক্তের ছাপ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি খুঁড়িয়ে হাঁটছেন, যা থেকে বোঝা যাচ্ছে তার পায়ে আঘাত লেগেছে।
এর আগে গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের পুলিশপ্রধান জি এস মালিক রয়টার্সকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়া এআই-১৭১ ফ্লাইটটি এদিন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়।
বিমানে ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিল। উড্ডয়নের পর বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎ নিচের দিকে পড়তে শুরু করে।
পাইলটের কাছ থেকে ‘মেডে’ বার্তা পাওয়ার পরই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই আকাশে বিশাল একটি কমলা আগুনের গোলা বিস্ফোরিত হয়, যার কালো ধোঁয়ার কুণ্ডলি মাইলখানেক দূর থেকেও দেখা যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল চালাচ্ছিলেন, যিনি আট হাজার ২০০ ঘণ্টার অভিজ্ঞতাসম্পন্ন। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, যার রয়েছে এক হাজার ১০০ ঘণ্টার অভিজ্ঞতা। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে তারা একটি ‘মেডে’ বার্তা পাঠিয়েছিলেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?