সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় মন্তব্য করেছেন যে, সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে। তার দাবি, স্বাধীনতার পর এই প্রথমবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে দৃঢ় জবাব দিয়েছে।
‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত এই অভিযানে প্রায় ১০০ সন্ত্রাসীকে হত্যা এবং ১৫টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
অমিত শাহ জানান, এই অভিযানটি মূলত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নৃশংস হামলার জবাব, যেখানে গত ২২ এপ্রিল ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিক নিহত হন। মোদি সরকারের নেতৃত্বে চালানো এই অপারেশনের নামকরণ ‘সিন্দুর’ — নারীদের প্রতি সম্মান জানিয়ে — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সাহসী পদক্ষেপ বলেও দাবি করেন শাহ।
তিনি বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভারতীয় বাহিনী এমন কৌশলে অভিযান চালিয়েছে, যাতে পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারেনি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।
অমিত শাহের বক্তব্য অনুযায়ী, মোদি সরকারের আগের সময়গুলোতে পাকিস্তান থেকে হামলা হলেও ভারত নীরব থাকত। কিন্তু উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের ঘটনার পর দৃশ্যপট পাল্টে গেছে।
এখন ভারত প্রত্যাঘাত করে, এবং সেই জবাব আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। তিনি স্পষ্ট করে দেন, “ভারতের বার্তা আজ পরিষ্কার — সন্ত্রাসের জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে।”
এই অভিযান পাকিস্তানের জন্য আতঙ্কের বার্তা এবং ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক উজ্জ্বল প্রমাণ হিসেবেই বিবেচিত হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?