আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর সম্প্রতি গোপনে ভারত সফর করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা খামা প্রেস, ভারতীয় গণমাধ্যম সানডে গার্ডিয়ানের বরাতে।
প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম সদর তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সানডে গার্ডিয়ান তাদের ১৪ মে’র এক রিপোর্টে দাবি করে, তিনি সম্প্রতি গোপনে দিল্লি সফর করেছেন।
তালেবান সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার কয়েকদিন পরই তিনি ভারত সফরে যান। তবে সফরের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট নয়।
বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনা হয়তো ইব্রাহিমের সফরের পেছনের কারণ হতে পারে। তিনি পাকিস্তানবিরোধী মনোভাবের জন্য পরিচিত এবং তালেবানের ভেতরেও এ ধরনের একটি প্রভাবশালী ধারা রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
তবে এই সফর নিয়ে এখনো পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সফরকালীন ইব্রাহিম কার সঙ্গে বৈঠক করেছেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।
এই গোপন সফর দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য ও তালেবান সরকারের আঞ্চলিক ভূমিকা নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?