ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদী।
করাচিতে একটি তাশাকুর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আফ্রিদী সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, “আমাদের সেনাবাহিনী স্বনিপূণভাবে স্বল্পমেয়াদী যুদ্ধে ভারতকে চুপ করিয়ে দিয়েছে।”
আফ্রিদী বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা অটুট। প্রধানমন্ত্রী মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখী হওয়া কতটা ব্যয়বহুল ও কষ্টসাধ্য।”
তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে শিশু হত্যা, বেসামরিক এলাকায় হামলা এবং মসজিদে গোলাবর্ষণের অভিযোগ তুলে বলেন, “আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাবে চুপ করে থাকবো না।”
সম্প্রতি ভারতের বেহেলগামে এক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে, আফ্রিদী তা প্রত্যাখ্যান করে বলেন, “এধরনের অভিযোগের সঙ্গে প্রমাণ থাকা জরুরি। শুধু অভিযোগ করে আন্তর্জাতিক সমাজের চোখে পার পাওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “ভারতীয় সেনাবাহিনী তাদের জনগণকেই সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কেবল দমন-পীড়নের মাধ্যমে সমস্যা সমাধান হয় না।”
আফ্রিদীর এই বক্তব্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও বর্তমানে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি রয়েছে, তবু এই ধরণের মন্তব্য সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
আন্তর্জাতিক মহলে আফ্রিদীর এই খোলামেলা রাজনৈতিক মন্তব্য ইতোমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে, এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?