ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়।
তবে কয়েকদিনের টানাপোড়েনের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি সাম্প্রতিক উত্তেজনা ও পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকাকে ঘিরে মন্তব্য করেছেন।
করাচিতে অনুষ্ঠিত ‘ইয়ুম-ই-তাশাকুর’ বা কৃতজ্ঞতা দিবসের সমাবেশে শহিদ আফ্রিদি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা অটুট রয়েছে। স্বল্প মেয়াদি যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ভারতকে চুপ করিয়ে দিয়েছে। এখন মোদি বুঝতে পারছেন, পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।”
আফ্রিদি আরও অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনী শিশুদের হত্যা করেছে এবং বেসামরিক এলাকা ও মসজিদকে লক্ষ্যবস্তু করেছে। “আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু এই ধরনের আগ্রাসনের জবাব আমরা নিশ্চুপ থেকে দেব না,” বলেন তিনি।
ভারতের দাবি, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তান সংশ্লিষ্ট। তবে শহিদ আফ্রিদি সেই দাবি প্রত্যাখ্যান করে প্রমাণ দেখানোর আহ্বান জানান। পাশাপাশি, ভারতের সেনাবাহিনীকে নিজেদের জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি।
এই ঘটনার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও সামনে এলো। যদিও এখন যুদ্ধবিরতি চলছে, তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে উভয় দেশের জন্য কূটনৈতিক সংলাপ আরও জরুরি হয়ে উঠেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?