ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতিকে ‘একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে সংবাদ সংস্থা এএফপি জানায়, মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
ডুজারিক বলেন, “গুতেরেস আশা করেন, এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথে একটি সম্ভাবনাময় সূচনা হবে।” তিনি আরও যোগ করেন, “দুই পক্ষের মধ্যে বিদ্যমান পুরোনো ও জটিল সমস্যাগুলোর সমাধানে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
মাত্র ৮৭ ঘণ্টার ভয়াবহ সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও কূটনৈতিক তৎপরতার ফল বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধবিরতির ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা জাগছে।
জাতিসংঘ মহাসচিব উভয় দেশের নেতাদের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন এবং সংলাপের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে পেতে উৎসাহিত করেছেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?