ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আজ (৬ মে) এক বিবৃতিতে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার বিষয়টি আগেই জানতেন, এমনকি গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত প্রতিবেদন অনুযায়ী তিনি তার নির্ধারিত সফর বাতিলও করেন।
খাড়গে জানান, ২২ এপ্রিল হামলার তিন দিন আগেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় একটি গোয়েন্দা প্রতিবেদন, যেখানে সম্ভাব্য হামলার সতর্কবার্তা ছিল। এরপর ১৯ এপ্রিল কাশ্মীর সফর বাতিল করেন মোদি।
খাড়গের প্রশ্ন, “যেখানে প্রধানমন্ত্রী জানতেন হামলা হবে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না?”
পেহেলগামের সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক, আহত হন আরও অনেকে। গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই হামলার পর রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে শুরু হয় বিতর্ক।
সরকার দাবি করে, স্থানীয় প্রশাসনের হঠাৎ সিদ্ধান্তে পর্যটন এলাকা খোলা হয়, অথচ নিরাপত্তা বাহিনীকে জানানো হয়নি।
এদিকে, পিটিআইয়ের খবরে বলা হয়, হামলাটি আসলে মোদির সফরকালেই চালানোর পরিকল্পনা ছিল। তবে সরকার এখন বলছে, সফর বাতিলের পেছনে ছিল কাটরায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস।
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসের অভিযোগে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে সরকার চাপে পড়তে পারে। তবে সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত খাড়গের বক্তব্যের কোনও সরাসরি জবাব আসেনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?