খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়! চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
আর সে কারণেই তেহরানের ব্যাপারে আতঙ্কে ভুগছেন ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বিস্ফোরক এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মৌসুমে বেশ কয়েকবার ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চালায় ইরানের ঘাতকদল। মূলত সাংবাদিক অ্যালেক্স আইজেনস্ট্যাডের প্রকাশিতব্য বই- ‘রিভেঞ্জ: দ্য ইনসাইড স্টোরি অব ট্রাম্প’স রিটার্ন টু পাওয়ার’-এর বরাত দিয়ে এসব কথা জানায় অ্যাক্সিওস।
ওই বইয়ে অ্যালেক্স আইজেনস্ট্যাড বলেন, ইরানের গুপ্তহামলায় মারা যেতে পারেন, এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে যতোটা উদ্বেগ দেখিয়েছেন, বাস্তবে তিনি তারও চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন। তার গুপ্তহত্যার শিকার হওয়ার ঝুঁকি ছিল গুরুতর।
বইটিতে বলা হয়, ইরানের গুপ্তহত্যাকারী দল ক্ষেপণাস্ত্র ছুড়ে ট্রাম্পের ব্যক্তিগত বিমান ভূপাতিত করতে পারে, গত বছরের শেষ দিকে তার প্রচারণা দল এমন তথ্য জানতে পারে।
এ নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঝুঁকি এড়াতে গোপনে অন্য একটি বিমানে সফর করেন ট্রাম্প।
সে বিমানটি ছিল মার্কিন ধনকুবের স্টিভ উইটকফের।
অ্যাক্সিওস জানিয়েছে, ইরান গুপ্তহত্যার চেষ্টা চালাচ্ছে, নির্বাচনী প্রচারণার মৌসুমে এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন কর্মকর্তারা। ২০২৪ সালের নভেম্বরে ট্রাম্পকে হত্যার ব্যাপারে ইরানের ওই ষড়যন্ত্রের তথ্য সামনে আনে দেশটির বিচার বিভাগ।
বলা হয়, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রাম্পকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রে গুপ্তঘাতক নিয়োগ দিয়েছে তেহরান।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?