বাংলাদেশে আটক ভারতীয় মৎসজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (৬ জানুয়ারি) সাগর দ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বলেন, আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই, ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে।
বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ৯৫ জন মৎসজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সেখানেই এমন অভিযোগ করেছেন মমতা।
এরপর বাংলাদেশে বিরুদ্ধে আটক ভারতীয় মৎসজীবীদের উপর মারধরের অভিযোগ তুলেন মমতা।
তিনি বলেছেন, দেখলাম কয়েকজন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। আমি জিজ্ঞেস করলাম খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন? তারা বলতে চাননি। জানতে পারলাম তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা মৎসজীবীদের কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছিল। অসুস্থ কয়েকজনকে চিকিৎসা করানো হয়েছে যদিও বাংলাদেশের তরফে তেমন পদক্ষেপ দেখা যায়নি। গত রোববার বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই দেশে আটক মৎসজীবী বিনিময় ঘটে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?