দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনায় পূর্ণ। জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূচনা হলেও, নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক আরও তীব্র হয়েছে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ গোপনে গুপ্তহত্যার মিশন পরিচালনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
২০২১ সালের পর পাকিস্তানে সংঘটিত ছয়টি গুপ্তহত্যার ঘটনা তদন্ত করেছে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনটি তৈরির জন্য পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা, সশস্ত্র দলের যোদ্ধাদের সহযোগী ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের দ্বারা সংগৃহীত পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়।
ভারতের গুপ্তহত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ টাম্বার ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০১৩ সালে কোট লাখপাত কারাগারে ভারতীয় বন্দী সরবজিৎ সিংকে হত্যা করেছিলেন। পাকিস্তানি কর্মকর্তারা এই ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করে আসছে। তবে ২০২১ সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) একটি পদ্ধতিগত গুপ্তহত্যার প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত ছয়জনকে হত্যা করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?