বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হতে যাচ্ছে। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনের সময় এ তথ্য জানান।
তিনি বলেন, এই উদ্যোগ উভয় দেশের এবং তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করবে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ডেপুটি হাইকমিশনার আরও জানান, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এছাড়া মাহবুবুল আলম ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে উল্লেখ করে এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন। তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলম উল্লেখ করেন, বাংলাদেশ ৮০টি দেশে পণ্য রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?