ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে জারি করা রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির বিচার পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে আদালত। রোববার (১২ মার্চ) থেকে এই বিচারপ্রক্রিয়া আবার সচল হতে যাচ্ছে।
ইসরাইলি আদালতের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাষ্ট্রীয় জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার ফলে শুনানিগুলো যথারীতি শুরু হবে।’
মূলত যুদ্ধের কারণে দেশটির আইনি কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, জরুরি অবস্থা তুলে নেওয়ার মাধ্যমে তার অবসান ঘটল।
২০২০ সালে নেতানিয়াহুর এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ব্যস্ততা এবং বিভিন্ন দাপ্তরিক কারণ দেখিয়ে গত কয়েক বছরে বারবার এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে আনা অন্যতম গুরুতর অভিযোগ ঘুস গ্রহণ ও প্রতারণা।
যদিও নেতানিয়াহু শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে আদালতে এই অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে কারাদণ্ডের মুখোমুখি হওয়া লাগতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?