সৌদি আরবের পূর্ব উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলের একটি বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সৌদি আরবের জুবাইলে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সোমবার ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। হামলার ফলে কমপ্লেক্সটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জুবাইল একটি বিস্তৃত শিল্পনগরী, যেখানে সৌদি আরবের রাষ্ট্রেীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো এবং তার পেট্রোকেমিক্যাল সহায়ক প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) পাশাপাশি পশ্চিমা জ্বালানি জায়ান্টদের সঙ্গে বড় বড় যৌথ উদ্যোগ রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?