ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত-কে লক্ষ্য করে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে একটি সমন্বিত হামলায় অংশ নেয়ার কথা জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতি-সমর্থিত আল-মাসিরাহ চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেনি গোষ্ঠীটি বলেছে, এই হামলায় ‘বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা’ লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইয়েমেন থেকে আসা ড্রোন দিয়ে ইলাত শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলি আগ্রাসনের জবাবে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের অধিকৃত এলাকায় আঘাত হানায় অন্তত চার ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: বাব আল-মান্দেব প্রণালীও কি এবার বন্ধ করে দেবে ইরান?
ইসরাইলি গণমাধ্যমের বরাতে প্রেস টিভি জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) উপকূলীয় শহর হাইফায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ইরানি ক্ষেপণাস্ত্রের ওই হামলায় আরও চারজন আহত হন এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতিও হয়।
ইসরাইলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, তথাকথিত হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর তারা ধ্বংসস্তূপের নিচ থেকে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’ এমন দু’জন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?