ইরানে শনিবার আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিরোধী সংগঠন পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন অফ ইরান-এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এটি পিএমওআই-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
সংগঠনটি এক বিবৃতিতে শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে, রাজনৈতিক বন্দিদের—বিশেষ করে তাদের সদস্য ও সমর্থকদের—মৃত্যুদণ্ড দিয়ে ইরান সরকার নিজেদের দুর্বলতা আড়াল করার চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি সপ্তাহের শুরুতেই পিএমওআই-এর আরও চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, শনিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের ২০২৪ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয় এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাদের সাজা বহাল রাখা হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?