যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনও ধরনের স্থল অভিযান চালায়, তবে তা মোকাবিলায় ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
মোহাম্মদ বাঘের গালিবাফকে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও, বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে তিনি অনলাইনে একের পর এক যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট দিয়ে আসছেন।
পার্লামেন্ট স্পিকার গালিবাফ তার পোস্টে লিখেছেন, এই মুহূর্তে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে একটি শক্তিশালী জাতীয় ক্যাম্পেইন বা প্রচার অভিযান শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তারা ঘোষণা করেছেন যে, আমাদের দেশ রক্ষায় তারা অস্ত্র তুলে নিতে এবং লড়াই করতে প্রস্তুত।
গত কয়েক দিন ধরে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই সংখ্যাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে প্রায় ৯ কোটি জনসংখ্যার এই দেশটিতে গালিবাফই প্রথম উচ্চপদস্থ কোনও সরকারি কর্মকর্তা, যিনি বিষয়টি প্রকাশ্যে আনলেন।
ঠিক কীসের ভিত্তিতে বা কোথা থেকে এই ৭০ লাখের পরিসংখ্যানটি এসেছে, তা স্পষ্ট নয়। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে লড়াইয়ে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছে।
ইরান সরকার ইতোমধ্যে অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধের জন্য আগ্রহ প্রকাশের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ডসের স্বেচ্ছাসেবক শাখা বাসিজ-এ মাত্র ১২ বছর বয়সী শিশুদেরও নিয়োগ দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?