ইরান আরও ছয় মাসের বেশি সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমা মেনে চলবে না এবং শত্রুপক্ষের চাপিয়ে দেওয়া সময়সীমাও গ্রহণ করবে না।
আরাঘচি জানান, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে এখনো সরাসরি কোনো আলোচনা হয়নি। যদিও কিছু বার্তা আদান-প্রদান হচ্ছে, তবে সেটিকে আনুষ্ঠানিক আলোচনা বলা যাবে না। সব ধরনের যোগাযোগ রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে এবং নিরাপত্তা কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, কিন্তু ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ রাখার বিষয়েও তিনি বলেন, এটি কেবল আগ্রাসী দেশের জাহাজের জন্য সীমিত করা হয়েছে।
আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে শত্রুরাই বড় ক্ষতির সম্মুখীন হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের লক্ষ্য শুধু নিজেদের নিরাপত্তা নয়, বরং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?