হরমুজ প্রণালীতে চলমান আঞ্চলিক অস্থিরতার মুখে সউদী আরব তাদের বিকল্প রুট ‘পূর্ব-পশ্চিম পাইপলাইন’ সর্বোচ্চ সক্ষমতায় ব্যবহার করছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৭০ লক্ষ (৭ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে।
সউদী গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে এড়িয়ে তেল সরবরাহ সচল রাখতে এই পাইপলাইনটি ব্যবহার করা হচ্ছে।
লোহিত সাগরে অবস্থিত সউদীর ইয়ানবু বন্দর দিয়ে বর্তমানে দৈনিক ৫০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হচ্ছে।
অপরিশোধিত তেলের পাশাপাশি সউদী আরব দৈনিক ৭ লক্ষ থেকে ৯ লক্ষ ব্যারেল পরিশোধিত জ্বালানি পণ্যও রপ্তানি করছে।
আঞ্চলিক উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজার এবং জাহাজ চলাচল রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছে অনেক দেশ।
এই মাসের শুরুর দিকে আরামকোর সিইও আমিন নাসের জানিয়েছিলেন যে, গ্রাহকরা শিপমেন্টের পথ পরিবর্তন করতে শুরু করায় পাইপলাইনটি খুব শীঘ্রই তার পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। বর্তমান পরিস্থিতি সেই পূর্বাভাসেরই প্রতিফলন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?