বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এ নৌপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় শনিবার তিনি এ আহ্বান জানান।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহে প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠিয়ে নৌপথ নিরাপদ রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সামরিক পাহারায় পারাপারের ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক দেশ—বিশেষ করে যারা এই নৌপথে বাধার কারণে ক্ষতিগ্রস্ত—তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হরমুজ প্রণালিকে নিরাপদ ও উন্মুক্ত রাখতে কাজ করবে।
তিনি আরও উল্লেখ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ উদ্যোগে অংশ নেবে বলে তিনি আশা করছেন। তবে কোন কোন দেশ বাস্তবে অংশ নেবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি ট্রাম্প।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?