ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অগ্রগতিকে অসাধারণ সাফল্য বলেও দাবি করেছেন।
ফ্লোরিডার এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমাদের অভিযান কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি সেবা।’
তিনি এও উল্লেখ করেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে ইরানে নিহত নেতারা ‘অসুস্থ মানুষ’ ছিলেন।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ০ থেকে ১০ এর স্কেলে তার দেশের ইরানের বিরুদ্ধে অভিযানের অগ্রগতির মান ১৫।
তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে নেওয়া সিদ্ধান্ত ও হামলার মাধ্যমে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর কার্যকর আঘাত হয়েছে।
তিনি বলেন, ‘এই অভিযান ইরানের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?