তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি) তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে অগ্রসর হচ্ছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা এর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে আঘাত হানে এবং অকেজো করে দেয়।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা সম্ভব হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় তুরস্ককে লক্ষ্য করে হামলার চেষ্টা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?