পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ মুসলিম বিশ্বের অস্থিতিশীলতার চালিকাশক্তি এবং মানবতার জন্য হুমকি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর প্রভাব পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।
খাজা আসিফ বলেন, ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসলামি বিশ্বে সংঘটিত বহু সংঘাতের পেছনে জায়নবাদী মতাদর্শের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। একই সঙ্গে তিনি বহিরাগত হুমকির বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেন।
এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও প্রভাব ফেলছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?