ইরানের ওপর কোনো হামলায় যুক্তরাষ্ট্রকে স্পেনের বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে স্পেনের দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান সরে গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’ এর মানচিত্রে সোমবার এমন তথ্য দেখা যায়।
স্পেনের সার্বভৌম নিয়ন্ত্রণাধীন এসব ঘাঁটি যৌথভাবে পরিচালিত হলেও মাদ্রিদ এ হামলার তীব্র সমালোচনা করেছে। ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, অন্তত সাতটি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটি-তে অবতরণ করেছে। এগুলোর বেশিরভাগই ছিল আকাশে জ্বালানি সরবরাহকারী বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার।
স্পেনের সম্প্রচারমাধ্যম টেলেসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, “এই অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। জাতিসংঘ সনদের বাইরে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তির সীমার বাইরে কোনো উদ্দেশ্যে এসব ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।”
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?