ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা প্রকাশ করেছে।
বিবৃতিতে হামাস ফিলিস্তিনি জনগণের আন্দোলন, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে আয়াতুল্লাহ খামেনির সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তাদের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি খামেনির অবস্থান ছিল দৃঢ় ও অবিচল।
সংগঠনটি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করে বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর সম্ভাব্য সুদূরপ্রসারী ও ভয়াবহ পরিণতি নিয়েও সতর্কবার্তা দেওয়া হয় বিবৃতিতে।
এ ছাড়া আরব ও মুসলিম দেশগুলোর প্রতি তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। তাদের মতে, ইরানের ওপর হামলার প্রেক্ষাপটে কার্যকর ভূমিকা পালন করা মুসলিম বিশ্বের জন্য রাজনৈতিক, আইনগত ও ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে নীরব না থেকে সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় মুসলিম উম্মাহর প্রতি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?