যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। একই হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
রোববার স্থানীয় সময় সকালে তারা নিহত হন বলে খবরে বলা হয়েছে।
এর আগে শনিবার সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ওই হামলায় সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলি শামখানিও নিহত হন।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মৌসাভি অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠক চলাকালে হামলার শিকার হন। নিহতদের তালিকায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপৌর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলি শামখানির নামও রয়েছে।
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি।
এছাড়া হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) খামেনির প্রাসাদ লক্ষ্য করে চালানো হামলায় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে খবরে উল্লেখ করা হয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?