যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে একদিনেই ইরানে ১,২০০টির বেশি বোমা ও গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে—এমন দাবি করেছে ইসরাইলি বিমান বাহিনী। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত ১৪৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বিদ্যালয়ে হামলায় ‘ডজনখানেক নিরীহ শিশু’ প্রাণ হারিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।”
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
খামেনির মৃত্যুর পর দেশজুড়ে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?