ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এসব তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান উভয়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার নিহত হয়েছেন।
তেহরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, শনিবারের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান লে. জেনারেল আব্দলরহিম মৌসাভি নিহত হয়েছে।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে তৎকালীন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান নিহত হলে এই পদে আসীন হয়েছিলেন মৌসাভি।
তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহও হামলায় মারা গেছেন।
এর আগে ইরান দেশটির দুইজন প্রধান শীর্ষ কর্মকর্তার নিহতের তথ্য নিশ্চিত করে। তাদের মধ্যে একজন আইআরজিসির নেতৃত্ব দেওয়া মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং দেশটির প্রতিরক্ষা কাউন্সিল সেক্রেটারি আলি শামখানি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?