সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

স্বাস্থ্য

চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫, ১৮:০৭

ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি।

তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

স্বাস্থ্য

হাদির অবস্থা খুবই গুরুতর, ‘বি নেগেটিভ’ রক্ত দরকার, সোশ্যাল মিডিয়ায় আবেদন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

নিউজ ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

মো. ফারুক জানান, কিছুক্ষণ আগেই আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শরীফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টার দিকে জানানো হয়, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরীফ ওসমান হাদি কোমায় আছেন। তিনি বলেন, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।