বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

স্বাস্থ্য

৩০ পেরিয়ে মা হতে চাইলে যেসব ঝুঁকির মধ্যে পড়তে পারেন

মা হওয়া সমস্ত নারীর কাছে এক আলাদা অনুভূতি। কখনো কেউ অল্প বয়সে মা হচ্ছেন, আবার কেউ কেউ ৩০-এর ঊর্ধ্বে গিয়েও সন্তান নেওয়ার কথা ভাবছেন। কিন্তু ৩০-এর ঊর্ধ্বে মা হওয়ার ক্ষেত্রে নারীদের শরীরের একাধিক সমস্যার দেখা দিতে পারে। জেনে নিন কোন কোন ঝুঁকির মুখে পড়তে হতে পারে। ৩০ বছরের ঊর্ধ্বে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার […]

নিউজ ডেস্ক

১৫ আগস্ট ২০২৪, ১৫:১৫

মা হওয়া সমস্ত নারীর কাছে এক আলাদা অনুভূতি। কখনো কেউ অল্প বয়সে মা হচ্ছেন, আবার কেউ কেউ ৩০-এর ঊর্ধ্বে গিয়েও সন্তান নেওয়ার কথা ভাবছেন। কিন্তু ৩০-এর ঊর্ধ্বে মা হওয়ার ক্ষেত্রে নারীদের শরীরের একাধিক সমস্যার দেখা দিতে পারে। জেনে নিন কোন কোন ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

৩০ বছরের ঊর্ধ্বে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের, এবং সেই প্রভাব তাদের শিশুদের উপরেও পড়ে থাকে।

ক্রোমোজোমজনিত সমস্যাগুলি আরও মাথাচাড়া দেয়। তাতে সারাজীবন একটি শিশুকে শারীরিক ও মানসিকভাবে ভুগতে হয়। শিশুর মস্তিষ্কের গ্রোথ না হওয়া।

উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে সি-সেকশন হওয়ার প্রবণতা বাড়ে।

আর যদি যমজ সম্তানের জন্ম হয়, সেখানে অপুষ্টির শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোনো নারী ডায়াবেটিক না থাকলেও ৩০-এর ঊর্ধ্বে প্রেগন্যান্সিতে ‘Gestational’ ডায়াবেটিস দেখা দিতে অর্থাৎ সুগার বেড়ে যায়।

স্বাস্থ্য

হাদির অবস্থা খুবই গুরুতর, ‘বি নেগেটিভ’ রক্ত দরকার, সোশ্যাল মিডিয়ায় আবেদন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

নিউজ ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

মো. ফারুক জানান, কিছুক্ষণ আগেই আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে হাসপাতালে আনা হয় এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শরীফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টার দিকে জানানো হয়, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরীফ ওসমান হাদি কোমায় আছেন। তিনি বলেন, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।