বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা আর কোনো দিন ফিরে আসবে না,’ বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ হাসিনা নাই, এটাই বাস্তবতা। বাস্তবতাকে মেনে নিতে হবে। আমি অনেকবার বলেছি, শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে, এবং আজ তা প্রমাণিত।”
তিনি আরও উল্লেখ করেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সু-সরকার প্রয়োজন। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আগামী নির্বাচন কঠিন থেকে আরও কঠিনতর হবে। সেই নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, নইলে মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে এ সভায় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।