রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

নেছারাবাদে টিকটকার সাথী ইয়াবাসহ গ্রেপ্তার

নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু […]

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৯

নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। সাথী এবং সাইফুল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জানা গেছে, পুলিশ দুজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। শনিবার (৩০ নভেম্বর) তাদের আদালতে নেয়া হবে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, শুক্রবার বিকেলে কামারকাঠিতে ইয়াবা বিক্রি করছিলেন তারা। দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।

শিক্ষাঙ্গন

ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় যবিপ্রবি শিক্ষার্থীকে হত্যার হুমকি

যবিপ্রবি প্রতিনিধি ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তাহসিন আরাফাত নামের এক শিক্ষার্থীকে সোশাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছে ভারতীয় এক নাগরিক। ভুক্তভোগী তাহসিন আরাফাত যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (২৪ অক্টোবর) জুম’আর নামজের পরে যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটি এবং যবিপ্রবি ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির যৌথ […]

ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় যবিপ্রবি শিক্ষার্থীকে হত্যার হুমকি

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ২৩:৪৯

যবিপ্রবি প্রতিনিধি

ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তাহসিন আরাফাত নামের এক শিক্ষার্থীকে সোশাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছে ভারতীয় এক নাগরিক। ভুক্তভোগী তাহসিন আরাফাত যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) জুম’আর নামজের পরে যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটি এবং যবিপ্রবি ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে যবিপ্রবির প্রসাশনিক ভবনের সামনে শেষ হয়। সেখানে ইসকনের বিরুদ্ধে বক্তব্য প্রদান করে তাহসিন আরাফাত। 

আরাফাতের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে তাকে পর দিন (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে অশ্রাব্য ভাষায় গালিসহ হত্যার হুমকি দেয় এক ভারতীয় নাগরিক। সেই ভারতীয় নাগরিক এর ফেসবুক আইডির নাম দিপংকর বর্মন।

তাহসিন আরাফাত জানায়, উক্ত ফেসবুক আইডিটি সক্রিয় এবং এর নিজস্ব মালিক দিপংকর বর্মান। সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সে শিলিগুরির বাসিন্দা। ফেসবুক আইডি খোলা হয়েছে ২০২১ সালের মার্চ মাসে এবং এতে ফলোয়ার সংখ্যা পাঁচ হাজার।

অধিক সত্যতা যাচাই এর জন্য ‘মাথাভাঙা শহর’ ফেসবুক গ্রুপে ২০২৪ সালের ২ আগস্ট দেওয়া এক পোস্টে তার মুঠোফোন নম্বর খুজে পাওয়া যায়। পরবর্তীতে সেই নম্বর ‘টুকলার’ অ্যাপের মাধ্যমে অনুসন্ধান করলে দেখা যায় সেই নম্বর রেজিস্টারকৃত মালিক ‘ছি সিতাল কে দিপংকর বার্মান ২২’ এবং এটির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরোও জানা যায় সে ভারতের এক ছাত্র সংগঠন ‘এবিভিপি’ সংগঠনের স্টেইট সেক্রেটারি। 

এরই পরিপ্রেক্ষিতে যবিপ্রবির শিক্ষার্থী তাহসিন আরাফাত সোমবার (২৭ অক্টোবর) যশোরের কোতয়ালী মডেল থানায় অফিসার ইন চার্জ বরাবর একটি সাধারণ ডায়েরিও করেন।

সাধারণ ডায়েরিতে (জি.ডি নাম্বার ২৪১২) আরাফাত উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে শুক্রবার বাদ জুমা আমরা যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা দেশে ইসকন সংগঠনের সদস্য কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষণ, ইমাম গুম ইত্যাদির প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করে থাকি।

মিছিল শেষে আমরা কয়েকজন ক্যামেরার সামনে বাংলাদেশে ইসকনের এসব অপরাধমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে প্রতিবাদমূলক বক্তব্য দিয়ে থাকি।

তার মধ্যে আমিও কিছুক্ষণ বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যের অংশটুকু নিয়ে আমি ৩ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে আপলোড করি, যেটি এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯ শত শেয়ার হয়েছে, এবং ভিডিওটি দেখেছেন ৯৮ হাজার জন মানুষ। এরপর গত ২৬শে অক্টোবর সকাল ৮ টা ১৮ মিনিটে আমার ফেইসবুক মেসেঞ্জারে ‘Dipankar Barman’ (@dipankar.barman.884411) নামের একটি আইডি থেকে আমাকে হত্যা, আমার পরিবারের মহিলাকে ধর্ষণের হুমকি দেয়,

এবং এই আইডি থেকে আল্লাহর রাসূল (সাঃ), আম্মাজান আয়িশা (রাঃ)-কে নিয়ে অত্যন্ত বাজে ও নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে, এবং ইসলাম বিষয়েও প্রচুর গালিগালাজ করতে থাকে। ঐ ব্যাক্তি বলে সে ভারতীয়, বর্তমানে খুলনাতে অবস্থান করছে সেইসাথে আমাকে খুলনাতে যেতে বলে, এবং সেখানে আমাকে ‘বলি’ দেওয়ার হুমকি দেয়।

এই আইডি ঘুরে আমার নকল আইডি মনে হয় নি বরং পুরনো, একটিভ ও আসল আইডি মনে হয়েছে। সে তার প্রোফাইলে নিয়মিতই মুসলিমবিরোধী পোস্ট দেয় এবং নরেন্দ্র মোদির কথা শেয়ার করে। এসব হতে আমার মনে হয় এই লোক সহ কেউ বা কারা আমাকে অনুসরণ করছে। আমি আমার নিরাপত্তার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভূক্ত করে রাখি।

খেলা

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও […]

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫

‘হট টপিক’ নিয়ে হাস্য রসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক মাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০ দলের সূচি, গ্রুপিং সব ঠিক করে ফেলেছে ঠিকই। কিন্তু ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিকমাধ্যমে হাসির খোরাক জোগাল আইসল্যান্ড ক্রিকেট।

গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের নাম ও গ্রুপ প্রকাশ করেছে। ১৯ দলের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে আইসল্যান্ডের নাম বসিয়ে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?’

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রোববার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে পরশু রাতে ক্রিকইনফোর এক খবর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল।

বাংলাদেশকে ভারতের মাঠে খেলতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে—ক্রিকইনফোর খবর ছিল এমনই। এমনকি ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। বাংলাদেশ দলের স্বার্থে যেকোনো কিছু গুরুত্ব সহকারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেখবে বলে জানিয়েছে বিসিবি।

৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না ভারত, তখন পুরো দলকে নিরাপত্তা কীভাবে দেবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ মনে করছেন।

আইসিসিকে পাঠানো মেইলের জবাবের পর ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, প্রয়োজনে আইসিসিকে আবারও বোঝা হবে।

বিনোদন

সালমান শাহকে শেষ করতে কিলার ভাড়া করেন শাশুড়ি, আসামি রেজভীর জবানবন্দি

“যারা ২৯ বছর ধরে সত্যকে লুকিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

সালমান শাহকে শেষ করতে কিলার ভাড়া করেন শাশুড়ি, আসামি রেজভীর জবানবন্দি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫, ১৬:০৬

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার অকাল প্রয়াণ ঘিরে দীর্ঘদিনের রহস্য নতুন মোড় নিয়েছে। এতদিন ‘আত্মহত্যা’ হিসেবে প্রচারিত এ ঘটনাকে আদালত এখন ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে দেখছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের রায়ের ভিত্তিতে নতুন করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে আসামিদের একজন রেজভী আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন—সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল।

রেজভীর স্বীকারোক্তিতে উঠে এসেছে, সালমান শাহকে হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে। সেখানে সালমানের শাশুড়ি লতিফা হক লুসি ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন। এই হত্যাকাণ্ডে অংশ নেন আলোচিত চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা হকসহ আরও ১১ জন। হত্যার পর ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রচার করে ধামাচাপা দেন আজিজ মোহাম্মদ ভাই।

রায়ের পূর্ণাঙ্গ কপিতে উল্লেখ আছে, রেজভীর জবানবন্দিতে তিনি বিস্তারিতভাবে হত্যার বিবরণ দিয়েছেন। সেখানে বলা হয়, “ডন ছিল সালমানের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তার স্ত্রী সামিরার সঙ্গে গোপন সম্পর্ক গড়ে ওঠে। একই সময়ে সামিরার মা লতিফা হকের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়েরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে সালমান তাদের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন।”

পরিকল্পনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের বারে বৈঠকে ১২ লাখ টাকায় সালমানকে হত্যার চুক্তি হয়। পরদিন গভীর রাতে ডন, ফারুক, ডেভিড, জাভেদ ও রেজভী এফডিসি থেকে সালমানের বাসায় যায়। সেখানে সামিরা, তার মা ও আজিজ মোহাম্মদ ভাইয়ের উপস্থিতিতে সালমান শাহকে ক্লোলোফর্ম, ইনজেকশন ও গলায় রশি দিয়ে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে সাজানো হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামি রেজভীর স্বীকারোক্তি অবজ্ঞা করার কোনো আইনগত সুযোগ নেই, কারণ তিনি স্পষ্টভাবে হত্যার কথা বলেছেন। অথচ সেই সময় পুলিশ এই স্বীকারোক্তির ভিত্তিতে কোনো হত্যা মামলা নেয়নি, যা আইনের ব্যত্যয়। আদালত নির্দেশ দিয়েছেন, সালমান শাহর পরিবারের আগের মামলার সঙ্গে নতুন জবানবন্দি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার গ্রহণ করতে।

এই নির্দেশে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে সোমবার রাতে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আছেন সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার, সাজু, রুবী, রেজভী আহমেদ ও আরও কয়েকজন। আদালত তদন্তের জন্য পুলিশকে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেছেন,

“যারা ২৯ বছর ধরে সত্যকে লুকিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

মামলার আইনজীবী আবিদ হাসান বলেন,

“রেজভীর জবানবন্দিতে হত্যাকাণ্ডের পুরো চিত্র রয়েছে। এটি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যা। এখন শুধু ন্যায়বিচার বাস্তবায়ন করা প্রয়োজন।”