বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

বিনোদন

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র–জনতাকে ‘রাজাকার’ বলা মাত্রই প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের একটি অংশ শাওনের বক্তব্যকে আওয়ামীমুখী ‘কালচারাল ফ্যাসিবাদ’ বলে উল্লেখ করে […]

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫, ১৪:০৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র–জনতাকে ‘রাজাকার’ বলা মাত্রই প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

নেটিজেনদের একটি অংশ শাওনের বক্তব্যকে আওয়ামীমুখী ‘কালচারাল ফ্যাসিবাদ’ বলে উল্লেখ করে তাকে ‘ভারতীয় গুপ্তচর’ আখ্যা দিচ্ছেন। অনেকেই দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে শাওনকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শাওনের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে দিনাত জাহান মুন্নি লিখেছেন, “৩২ নম্বর বলেছ, তাই ৩২ বার ভাঙতেই হবে।”

নাসির উদ্দিন খান মন্তব্য করেছেন, “সাহস থাকলে আজ ৩২ নম্বরে আয়। আওয়ামী লীগের নেতাদের সাহসের ওপরই ভরসা করে সময় কাটাচ্ছো।”

মুহাম্মদ আল আমিন হোসাইন শাওনকে ‘আওয়ামী দোসর’ ও ‘শাহবাগি’ উল্লেখ করে তার শাস্তির দাবি তুলেছেন।

মাহদী হাসান ফরাজী লিখেছেন, “দেশে থেকেও এই (অউল্লেখযোগ্য) এত নিরাপদ থাকে কী করে?”

জামাল আজিজ মন্তব্য করেছেন, “বুলডোজার বারবার ৩২ নম্বরে না গিয়ে শাওনের বাড়িতেই যাওয়া উচিত।”

দিদারুল ইসলাম লিখেছেন, “এই কথা বলে শাওন বাসায় থাকতে পারছে—এটাই হাসিনামুক্ত নতুন বাংলাদেশ। আগের আমলে এরকম বললে গুম হয়ে যেত।”

আফিয়া সিদ্দিকা প্রশ্ন তুলেছেন, “এখনো কেন সরকার এই মেয়েটাকে অ্যারেস্ট করছে না?”

মাকসুদ আলম পাটোয়ারী লিখেছেন, “এই ফ্যাসিবাদের প্রোডাক্টটিকে একবার ৩২ নম্বরে নিয়ে ছেড়ে দাও—তার কান্নার শব্দে আওয়ামী লীগের ঘুম ভাঙুক!”

শরীফুল ইসলাম বলেছেন, “শাওনের বাড়িও গুঁড়িয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

রুবেল কানিস অভিযোগ করেছেন, “শাওন ভারতের একজন গুপ্তচর হিসেবে বাংলাদেশে অবস্থান করছে। তার সম্পদ জব্দ করা হোক, বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক।”

শাওনকে উদ্দেশ করে মোহাম্মদ ইউনুস লিখেছেন, “লেজকাটা শিয়ালের হুক্কা–হুয়া ডাক।”

ফজলে রাব্বি মন্তব্য করেছেন, “অভিনেত্রী শাওন আসলে একজন ভারতীয় এজেন্ট।”

বিনোদন

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার […]

নিউজ ডেস্ক

২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাষী বক্তব্যের জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবই তিনি অকপটে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাস–এর ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা মনে পড়েছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিও দেখেই শবনম ফারিয়ার এমন অনুভূতি হয় বলে তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে উল্লেখ করেন। ফারিয়া লেখেন, নির্বাচনী প্রচারে নানা পরিস্থিতির মধ্যেও মির্জা আব্বাস যেভাবে ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছেন, তা তাকে তার বাবার শান্ত স্বভাবের কথা মনে করিয়ে দিয়েছে।

স্ট্যাটাসে তিনি তার বাবার ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, বিপরীতে মা ছিলেন বেশ কড়া স্বভাবের। দাদি, স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই বাবার জীবন কেটেছে—এমন স্মৃতিচারণ করেন তিনি রসিকতার সুরে। মজা করে তিনি লেখেন, এত বছর ধৈর্য ধরে সব সামলানোর কারণেই বাবার ‘শাস্তি দুনিয়াতেই শেষ’।

তবে বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়, সে জন্য ফারিয়া স্পষ্ট করে জানান—এটি নিছক ব্যক্তিগত স্মৃতিচারণ ও হাস্যরস, এর সঙ্গে রাজনীতি বা ধর্মীয় ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের অনুরোধ করেন, বিষয়টি নিয়ে বাড়তি ব্যাখ্যা বা ভিন্নভাবে উপস্থাপন না করতে।

বিনোদন

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে ডুবে না ফেরার দেশে অভিনেতা রাহুল

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে। জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে […]

নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ২০:৪৪

শুটিংয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারে তার প্রয়াণের খবর আসে।

জানা গেছে, আজ রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের এই অভিনেতা।

তালসারিতে পানিতে নেমে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে দিঘা হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।
আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন।

তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।

বিনোদন

খুব আনন্দ হচ্ছে, এটাই তো চেয়েছিলাম, ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই : বেবী নাজনীন

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন আনন্দচিত্তে। উৎসব আমেজে ভোট দিতে গেলেন গায়িকা বেবী নাজনীন। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি। আজ সকাল ১১টায় গুলশানের গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়েছেন তিনি। ভোট […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৮

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন আনন্দচিত্তে। উৎসব আমেজে ভোট দিতে গেলেন গায়িকা বেবী নাজনীন। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। ধানের শীষের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি।

আজ সকাল ১১টায় গুলশানের গুলশান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়েছেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন ‌‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই গায়িকা।

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়েছি। খুব আনন্দ হচ্ছে। অবশেষে ভোট দিতে পারলাম। এটাই তো চেয়েছিলাম। ইচ্ছে করছে ১৭ বছরের সব ভোট আবার দেই।

’ এসময় তিনি নিজে মনোনয়ন না পাওয়া নিয়েও কথা বলেন। গায়িকা বলেন, ‘দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমার কাছে বড়।’

তাকে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে দেখা যাবে কি না সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাও নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপর। আপনাদের দোয়া ও আল্লাহ যদি চান তবে হয়তো হবে।’

তিনি সবার কাছে ধানের শীষের জয়ের জন্য ভোট প্রার্থনা করেন।

তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সফল ও শান্তির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।