পাভেল আহমেদ আলফি (ঢাকা -প্রতিনিধি):
প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবাদ সভায় হামলার প্রতিবাদ এবং নাট্যকর্মীদের নিরাপত্তার দাবিতে ১৪ নবেম্বর বৃহস্পতিবার, বিকাল ৪ টায় জাতীয় নাট্যশালা প্রবেশদ্বার,বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পথনাটক প্রদর্শনী করেন আরণ্যক নাট্যদল।
উপস্থিত নাট্যকর্মীরা গত ২ তারিখে শিল্পকলায় হামলা করে নাটক বন্ধ করতে বাধ্য করা ও এর প্রতিবাদে করা সভায় ডিম নিক্ষেপ করে হামলার প্রতিবাদে পথ নাটক আয়োজন করে আরণ্যক নাট্যদল।
প্রসঙ্গত দেশ নাট্যদল তাদের নিত্যপুরাণ নাটকের ১২৭তম প্রদর্শনী করেছিলো শনিবার সন্ধায়। সেখানে দলের সদস্য এহসানুল আজিজ বাবু’র ফেজবুক পোস্ট কে কেন্দ্র করে আন্দোলন ও হামলা করে হামলাকারীরা তাদের দাবি ছিল ঐ নাট্যকর্মীকে তাদের হাতে তুলে দেয়া।
তখন নিত্যপুরাণ নাটক বন্ধ করে দিতে বাধ্য হন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
এ বিষয় দেশ নাটকের কর্ণধার ও নাট্যকার মাসুম রেজা বলেছেন “একটি নাট্য দলে বহু মানুষ কাজ করে, সেই দলের একজন সদস্যের ফেজবুক পোস্টকে কেন্দ্র করে পুরো নাটক প্রদর্শনী বন্ধ করে দিতে বাধ্য হওয়াটা লজ্জার।