রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জবির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুজ্জামান কায়েসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের মডারেটর আয়েশা সালেহ, ২০২৪-২৫ সেশনের সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক শ্রাবণ ও শান্তা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক উম্মে হাবিবা এবং অর্থ সম্পাদক হিসেবে মো. ইব্রাহিম সজীব দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. সোহেল রানা, আইন বিষয়ক সম্পাদক মো. আলফাজের উদ্দিন, তথ্যপ্রযুক্তি (আইটি) সম্পাদক মো. বায়েজিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ফারদিন ইসলাম ইমন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হিসেবে মো. হৃদয় মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ১০ জন। তারা হলেন ইসমাইল হোসেন তাহসিন, আব্দুল্লাহ মো. মারুফ, মাহমুদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, খন্দকার ফাতেমা তুজ জোহরা ইসরা, মো. জাওয়াদ মাতুব্বর নকিব, রোকুনুজ্জামান গোলাম রাব্বী, মো. তোফায়েল শেখ, সাবিক এবং নুসরাত আফরিন নাফিয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “হিউম্যান রাইটস সোসাইটির নতুন কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকার রক্ষায় আমাদের সংগ্রাম আরও সংগঠিত ও শক্তিশালী হলো। এই কমিটি ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখবে।
যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবো। আমাদের ক্যাম্পাস, দেশ ও মানুষের অধিকার রক্ষায় হিউম্যান রাইটস সোসাইটি আগামীতেও সক্রিয়ভাবে কাজ করে যাবে।”
সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের স্বার্থে, তাদের অধিকার রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিকে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ শিক্ষার্থীদের জন্য একটা গুণগত ক্যাম্পাস বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখা। এজন্য আমরা কাজ করে যাবো।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি ক্যাম্পাসে মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। নতুন নেতৃত্ব সংগঠনের এই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টজনরা।