আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর সেতুবন্ধনের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হাসান সিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সম্রাট ইসলাম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ৮৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদকাল আগামী ১ বছর।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাসনাহেনা, ইমাম হোসেন, সাগর আহমেদ জাহিদ, গীতা রাণী। যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, আবু হুরাইরা, নাজমুল, মুমতাহিনা, মুনতাহা মলি, সাফায়েত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আজিম আহমেদ, ইমাম হোসেন অন্তর, আবু তালেব, খাদেমুল ইসলাম উল্লাস, নাদিম আহমেদ শুভ, সামিয়া মায়া ও সুমাইয়া জান্নাত খুশী।
এছাড়াও কমিটিতে আরো রয়েছেন, দপ্তর সম্পাদক- আবু তাহের, প্রচার সম্পাদক- সোহানুর রহমান সোহাগ, অর্থ সম্পাদক- রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ হাসান মিয়া, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান নাইম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- আসলাম মিয়া।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি ইকরামুল হাসান সিফাত বলেন, “শেরপুর সেতুবন্ধন আমাদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক আঞ্চলিক ছাত্রসমিতি, যেখানে শেরপুরের সব শিক্ষার্থী এক ছাতার নিচে যুক্ত হয়।
সংগঠনটি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি, স্টাডি সাপোর্ট, ক্যারিয়ার গাইডলাইন এবং সাংস্কৃতিক-সামাজিক কার্যক্রমের মাধ্যমে একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি করে।
নতুন শিক্ষার্থীদের সহায়তা করা এবং শেরপুরের পরিচিতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও বিস্তৃত করাও আমাদের লক্ষ্য। এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত, কারণ এটি আমাদের জেলা ও শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ দেয়। আমি বিশ্বাস করি, শেরপুর সেতুবন্ধন ভবিষ্যতে একটি শক্তিশালী ও আদর্শ ছাত্রসমিতি হয়ে উঠবে।”
সাধারণ সম্পাদক সম্রাট ইসলাম বলেন “শেরপুর জেলার শিক্ষার্থী ও নবীনদের সেবা, ঐক্য ও উন্নয়নের জন্য আমরা একটি প্রাণবন্ত ও কর্মমুখী কমিটি গঠন করেছি। দায়িত্ব পালন করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দেখাবো।
আগামী এক বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সেবা এবং নেটওয়ার্ক বিস্তারে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সবার সহযোগিতা নিয়ে সেতুবন্ধনকে আরও শক্তিশালী করতে চাই। “