রাফি হোসেন কুবি প্রতিনিধি :
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজের সঞ্চালনায় শুরতে পবিত্র কোরআন থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, সামজিক বিজ্ঞান অনুষদেরের ডিন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান হোসেন, সাবেক সভাপতি সানজিদা ইয়াসমিন লিজা এবং পুরাতন ও নতুন কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সদ্য বিদায়ী কমিটি ও লেখকদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শেষে নতুন কমিটিকে শপথ পাঠ করানো হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন বলেন, ‘বর্তমান বিশ্বটা জ্ঞান এবং বিজ্ঞানের। এখানে যারা জ্ঞান-বিজ্ঞানে যত বেশি সমৃদ্ধ, তারা তত বেশি এগিয়ে। আমরা যদি আমাদের দেশকে নেতৃত্ব দিতে চাই, তাহলেও আমাদের অনেক সমৃদ্ধ হতে হবে।
জ্ঞান দুইভাবে আসে -কেউ চর্চা করে, কেউ উৎপাদন করে। লেখকরা জ্ঞান উৎপাদন করেন এবং শিক্ষকরা জ্ঞান চর্চা করেন। সেজন্য আপনাদের ইতিহাস, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বেশি পড়াশোনা করতে হবে, কারণ যে ভালো পাঠক, সেই ভালো লেখক। আমাদের চিন্তাভাবনা ও লেখনী হবে বহুমুখী। আপনাদের কলম হবে শাসিত।’
সামজিক বিজ্ঞান অনুষদেরের ডিন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন হোসেন বলেন, ‘আমরা আসলে বিভক্তকরণ বেশি পছন্দ করি কিন্তু বিভক্তকরণ আমাদের কিছু দেয় না। আমাদের উচিত কোন গল্প উপন্যাস প্রকাশ করার আগে কাকাউকে দেখেয়ে নেওয়া।
বাক্য বানানের ক্ষেত্রে সচেতন থাকা। এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টায় যেন ভুল না হয়। আর এই সময়টা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজকে আরো সমৃদ্ধ করা।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘আমরা যদি একটা বিশ্ববিদ্যালয়কে সচল ও প্রগতিশীল রাখতে চাই তাহলে সবার আগে দরকার সচলতা। সেই সচলতা গুলো সংগঠন এনে দিবে। একটা বাচ্চা যখন ছোট থাকে তখন হোঁচট খাই, পা ভাঙে, দাঁত ভাঙ্গে অনেক শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে থাকে।
যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন প্রতিবন্ধকতা গুলো আর থাকে না। একইভাবে একটি সংগঠনের শুরুর দিকে ভুলগুলো দিকগুলো মাপ করা হলেও সময়ের সাথে সাথে তা আর ক্ষমার দৃষ্টিতে দেখা হয় না।
সত্য বিদায়ী সভাপতি মোহাম্মদ রাজিব বলেন,’আমাদের সংগঠনটি ছোট, তবে আমি ছোটকে বড় করে তোলার চেষ্টা করি। সাংবাদিকতার হাত ধরে এই সংগঠনে আমার যাত্রা। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সহযোগিতা করেছেন; তাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ সম্ভব হয় না।
যারা যে দায়িত্ব পেয়েছেন, সবাই তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। এটি লেখক সংগঠন, তাই এখানে সবসময় সক্রিয় থাকতে হবে। আপনারা সংগঠনকে সক্রিয় রাখবেন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাবেন। আমি বেঁচে থাকতে এই সংগঠনকে মরতে দেব না। আপনারা এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখবেন -এই আশা রাখি।’
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।