রিফাত বিন নুর, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউনিট ও বিভাগভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে। এবারের শিক্ষাবর্ষে গতবারের মোট ১ হাজার ৮১৬টি আসনের সঙ্গে আরও ২৬টি আসন বাড়িয়ে মোট ১ হাজার ৮৪২ আসনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি বিভাগে অর্ধেক ছাত্রী এবং অর্ধেক ছাত্রদের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ভর্তি আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি গণমাধ্যমকে‘A’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, আইআইটি): মোট আসন ৪২৬।
অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-গণিত বিভাগে ২৮ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী মোট আসন সংখ্যা ৫৬ জন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে মোট ৫৬ জন। রসায়ন বিভাগে ৭০ জন।পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ জন। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে ৪০ জন।
সিএসই বিভাগে ৫০ জন। পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি) মোট আসন সংখ্যা ৫০। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): মোট আসন ৩২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-অর্থনীতি বিভাগে ৭০ জন। ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০ জন। সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ জন। নৃবিজ্ঞান বিভাগে ৪০ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০ জন এবং লোক প্রশাসন বিভাগে মোট আসন সংখ্যা ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘C’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মোট আসন ৪৬৬টি। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-বাংলা বিভাগের জন্য বরাদ্দকৃত মোট সংখ্যা ৬০ জন। ইংরেজি বিভাগ মোট ৬০ জন। ইতিহাস বিভাগ ৬০ জন।
দর্শন বিভাগে ৫০ জন। প্রত্নতত্ত্ব বিভাগে ৩৮ জন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০ জন। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩২ জন। আইন ও বিচার বিভাগে গত বছরের থেকে ১৬টি আসন বাড়ানো হয়েছে। বর্তমান মোট আসন সংখ্যা ৬৬ জন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘C1’ ইউনিট (কলা ও মানবিকীঅনুষদ): মোট আসন সংখ্যা ৬৪। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ২৮ জন। চারুকলা বিভাগে ৩৬ জন।
‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মোট আসন ৩১০। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ জন। প্রাণিবিদ্যা বিভাগে ৫০ জন। ফার্মেসি বিভাগে ৫০ জন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫০ জন।
মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ জন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪ জন এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট আসন ২০০। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। ৫০মার্কেটিং বিভাগে ৫০ জন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘আইবিএ-জেইউ’ (IBA-JU) ইন্সটিটিউট: মোট আসন সংখ্যা ৫০। এই অনুষদের অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের মোট আসন ৫০টি। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।