রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সংবিধি পর্যালোচনা করে উল্লেখযোগ্য ৪ টি সংশোধনী প্রস্তাব দিয়েছে জবি ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবি ছাত্রদলের পক্ষ থেকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রকাশিত বিবৃতিতে আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের পক্ষ থেকে জানানো হয়, সংবিধিতে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ইতিবাচক দিক থাকলেও কিছু জায়গায় আরও স্পষ্টতা ও বাস্তবসম্মত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
জকসু সংবিধি সংশোধনের ৪ দফা প্রস্তাবগুলো হলো:
১। জকসুর মেয়াদ ও দায়িত্বের ক্ষেত্র নির্দিষ্ট ও বাস্তবসম্মত করা
২। সদস্যপদে অংশগ্রহণের যোগ্যতা আরও সহজ করা
৩। সংবিধিতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমের ওপর জোর দেওয়া
৪। উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে সমন্বয় করার ক্ষমতা শুধু সহ-সভাপতিকে জন্মা হয়েছে, এর সাগো সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা।
বিবৃতিতে বলা হয়, “এই সংশোধনগুলো গ্রহণ করা হলে সংবিধি আরও গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব হবে।”
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়, “বিশ্ববিদ্যালয় রাজনীতি মানেই বুদ্ধিবৃত্তিক চর্চা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা। আমরা চাই, নির্বাচনে কোনো সহিংসতা না ঘটুক এবং প্রশাসন যেন নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করে।”
বিবৃতির শেষে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংবিধি প্রণয়ন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে বলা হয়, “জকসু নির্বাচন হবে একটি গণতান্ত্রিক উৎসব, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রকৃত নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে। জকসু হোক শিক্ষার্থীদের আশা, নেতৃত্ব ও গণতন্ত্রচর্চার কেন্দ্রবিন্দু।”