হাবিবুর রহমান সাগর ,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর নতুন ৩২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪ জন শিক্ষক এতে ভোট প্রদান করেন। বিকেল ৪.৩০ এর দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ফলাফল ঘোষণা করেন।
এছাড়া গণিত বিভাগের অধ্যাপক ও ফজিলাতুননেছা হলের প্রাধ্যক্ষ ড. মুহম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন ও অধ্যাপক নাসরীন সুলতানা; যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন,
অধ্যাপক বোরহান উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান; প্রচার সম্পাদক এস. এম. মাহমুদুল হাসান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া; পরিবেশ ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক অধ্যাপক শামছুন নাহার।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মো. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার ও অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর সভাপতি অধ্যাপক ড. শামছুল আলম বলেন,“নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ফলাফল মেনে নিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করতে চাই।”