রোকুনুজ্জামান, জবি জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনশনরত শিক্ষার্থীদের চাপের মুখে প্রতিষ্ঠার পর ১ম বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোডম্যাপে জানানো হয় ২০২৫ সালের নভেম্বরের ২৭ তারিখেই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৭সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।
ঘোষণাকৃত রোডম্যাপ অধুযায়ী, অক্টোবর মাসের ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হবে এবং জকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তফসিল প্রস্তুত ও ঘোষণা করবে।
এছাড়াও রোডম্যাপে উল্লেখ করা হয়, ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে গঠিত নির্বাচন কমিশনের কাজ হবে জকসু নির্বাচন নীতিমালা ও আচরন বিধি প্রনয়ন, জকসু নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা,
ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভূক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান, মনোনয়ন বাছাই, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ, প্রচার করা।
সেখানে উল্লেখ করা হয়, ভোটগ্রহণ শেষে অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে ২০২৫ সালের ২৭ নভেম্বর।
এ বিষয়ে জকসুসহ ৩ দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আবাসন বৃত্তি নিয়ে আমরা সন্তুষ্ট সদুত্তর পেলেও জকসু নিয়ে এখনও কিছু ঘোলাসা আছে। আমরা সম্মিলিত ভাবে সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।”
প্রস্তুঙ্গত, জকসু সহ ৩ দাবিতে গতকাল দুপুর থেকে রফিক ভবনের নিচে অনশন করছেন জবি শিক্ষার্থীরা।