কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কবি নজরুল সরকারি কলেজ-এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) এ চুক্তি সম্পন্ন হয়।
এ চুক্তির ফলে কলেজের শিক্ষার্থীরা সকল একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেট বা অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবে।
কবি নজরুল সরকারি কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনপ্রধান মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা ও ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান মোঃ মজনুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সদরঘাট শাখাপ্রধান মুহাঃ জহিরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তাওহীদুল ইসলাম ও কলেজের সহকারি অধ্যাপক তাহমিনা হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের সাথে চুক্তি প্রসঙ্গে কলেজের বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুন নুর বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে আমাদের কবি নজরুল সরকারি কলেজের যে চুক্তিটি হয়েছে তা সময় উপযোগী সিদ্ধান্ত। যার সুফল কবি নজরুল সরকারি কলেজের সকল শিক্ষার্থী ভোগ করবে।
আগে যেখানে আমরা ভর্তি ফি, ফিলাপ সহ কলেজের বিভিন্ন ফি প্রদানে প্রত্যেকবার অতিরিক্ত চার্জ দেওয়া লাগতো, যা বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে চুক্তি হওয়ার কারণে লাগবেনা। এতে করে হাজারো সাধারণ শিক্ষার্থী বিকাশের অতিরিক্ত চার্জ থেকে মুক্তি পাবে।
সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ করে কবি নজর সরকারি কলেজ এর সম্মানিত অধ্যক্ষ সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।উদ্ভিদ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা:কাবা কাকলি বলেন,
ইসলামি ব্যাংক এর সাথে চুক্তি হওয়ায় ফিস দেয়ার ব্যাপারটা একটু সহজ ও নিরাপদ হবে । আগে ফিস জমা দেয়া হতো বিকাশের মাধ্যমে যার ফলে বিকাশ চার্জ যুক্ত হতো।এখন সরাসরি ব্যাংকের শাখা, এজেন্ট আউটলেট বা অনলাইনের মাধ্যমে চার্জমুক্ত ফি জমা দিতে পারবে। আমি কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।