কবি নজরুল সরকারি কলেজ :
আগামী এক বছরের জন্য মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে মো: সোহাগ মিয়াকে সভাপতি ও মো: রুহুল আমীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয় আফরিন জাহানকে।সহ-সভাপতি করা হয় তাহসিন প্রামানিক,শোভন মোস্তফা নিপুন, রাফিজ আহম্মেদ রাজুকে।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় সাফিনুর রহমান রাদকে।যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় তৌহিদুর রহমান অনিক, গোলাম কিবরিয়া জুবায়ের, রবিউল ইসলাম হৃদয়কে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক, ইসরাফিল হোসেন।দপ্তর সম্পাদক, রিফাত মাহমুদ। প্রচার সম্পাদক, মুন্না হোসেন জয়।অর্থ বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান লিমন।ক্রীড়া বিষয়ক সম্পাদক, আসিফ শেখ। ছাত্রী বিষয়ক সম্পাদক,সায়েদা সাবিহা। সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক,কানিজ ফাতেমা সাগরিকা।
নব কমিটির সভাপতি মো: সোহাগ মিয়া বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। বরাবরই চেষ্টা করে যাচ্ছি মানিকগঞ্জ জেলাসহ সকল শিক্ষার্থীদের পাশে থেকে তাদের একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নে ভূমিকা রাখতে।
ইতিপূর্বেই দেখেছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পানি, কলম এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করেছি।
এছাড়া, মানবিক দিক থেকেও সবসময় সক্রিয় থাকবে। যেমন রক্তদান, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং অসহায় শিক্ষার্থীর আর্থিক সহায়তা দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম কাজ।
সবচেয়ে বড় কথা, মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে।