ইরফান উল্লাহ, ইবি :
সড়ক দূর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। উক্ত ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, সোমবার (১৬ জুন) কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বিত্তিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া যান। সেখান থেকে শ্যামলি পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান।
রাশেদের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই/তিন খন্ড হয়ে গেছে। প্রচুরর রক্তক্ষরণ হয়েছে৷ হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘন্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
ওসি সৈয়দ আল মামুন বলেন, বাসে-ট্রাকে ধাক্কার একটা দূর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে কেউ মারা যায়নি।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দূর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। গোসল ও দাফন দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা আরবি ভাষা ও সাহিত্য বিভাগ পরিবার। তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।
এদিকে বিষয়টি নিয়ে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।