১৪৭, ময়মনসিংহ-০২ (তারাকান্দা ফুলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জাতীয় সংসদে রিকশা প্রতীক নিয়ে শপথ গ্রহণ ও উপস্থিতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তারাকান্দা ফুলপুরের রাজনীতিতে এই ভিন্নধর্মী প্রতীক ও আদর্শভিত্তিক রাজনৈতিক অবস্থান স্থানীয়ভাবে যেমন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তেমনি জাতীয় পর্যায়েও কৌতূহল সৃষ্টি করেছে।
জাতীয় সংসদে শপথ গ্রহণের পর রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্যের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমর্থকদের মতে, রিকশা প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়:-এটি শ্রমজীবী, খেটে খাওয়া ও অবহেলিত মানুষের সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংসদে এই প্রতীকের উপস্থিতি সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বাস্তবতা ও দাবি-দাওয়াকে নতুনভাবে তুলে ধরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী,
মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ২৭ হাজার ২২১।ফুলপুর উপজেলায় মুফতি মুহাম্মদুল্লাহ পেয়েছেন ৮০ হাজার ৭৩১ ভোট এবং তারাকান্দা উপজেলায় ৬৩ হাজার ৮৩৪ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফুলপুরে পেয়েছেন ৫৪ হাজার ৫২২ ভোট এবং তারাকান্দায় ৬২ হাজার ৮২২ ভোট।
দুই উপজেলাতেই ধানের শীষের পরাজয়ে স্থানীয় পর্যায়ে ক্ষুব্ধ মনোভাব নিয়ে দুঃখ প্রকাশ করে যাচ্ছেন বিএনপি নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকবৃন্দ। ফলাফলের পরে জনগণের মাঝে বিষণ্ণতা ও ভুলকরেছেন বলে অনেক মনে করছেন।