শেখ নজরুল ইসলাম, তালা
আমি কোনো নিদিষ্ট দলের এমপি নই, এখন আমি সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)দল মত নির্বিশেষে সকলের এমপি।
শনিবার (১৪ ফেব্রুয়ার)ী আছরের নামাজের পর তালা মডেল মসজিদে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তালার সাধারণ মানুষের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী সুজায়েত আলী,
জেলা জামায়াত নেতা ডাঃ আফতাব উদ্দীন, সহ আরও অনেকে। এ সময় তালা উপজেলা প্রেসক্লাব,তালা উপজেলা ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে নবাগত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
নবাগত সংসদ অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, আমি ব্যাক্তিগতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন করলেও এখন নির্বাচিত হওয়ার পর (তালা- কলারোয়ার) সকল দল মতের মানুষের এমপি।
এই আসনের সব মানুষের সমঅধিকার নিশ্চিত করাই আমার কাজ। এলাকার মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে আমার উপর যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা সঠিকভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা পাবো বলে আশা করি। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান।