সাজেদুল ইসলাম , ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রুপান্তর করা সহ যমুনা চরাঞ্চল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভূঞাপুর উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- যমুনা নদীতে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব হবে।
আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পকারখানা স্থাপন এবং আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনাও করা হবে। এছাড়াও নিরাপদ গোপালপুর-ভূঞাপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।